ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

নগরীর বেলপুকুর থানার চাঞ্চল্যকর ক্লু-লেস দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৪:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৪:৪৫:৪৫ অপরাহ্ন
নগরীর বেলপুকুর থানার চাঞ্চল্যকর ক্লু-লেস দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার নগরীর বেলপুকুর থানার চাঞ্চল্যকর ক্লু-লেস দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার একটি চাঞ্চল্যকর ক্লু-লেস দস্যুতা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে আরএমপি পুলিশ। মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দস্যুতার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রহমান ওরফে ডাবলু (৩৫) এবং তার সহযোগী আবু সাদাত মো: সায়েম ওরফে মিলনকে(৪৮) জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দস্যুতার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১০টার সময় পাবনা ডেইরি ফার্মের কর্মচারী মোঃ মাসুদ রানা প্রায় ২ হাজার লিটার শীতলকৃত তরল দুধ নিয়ে পাবনা থেকে রাজশাহীর সপুরা সেলস সেন্টারে আসেন। দুধ আনলোড শেষে সেন্টার ম্যানেজার প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা প্রদান করেন। পরবর্তীতে তিনি উক্ত টাকা লরির চালকের আসনের পেছনে রেখে পাবনার উদ্দেশ্যে রওনা দেন। 

একই দিন দুপুর আনুমানিক দুপুর আড়াইটার সময় বেলপুকুর থানাধীন উত্তর কাজীরপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের একটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা লরির গতিরোধ করে। একপর্যায়ে তারা লরির জানালার কাঁচ ভেঙে চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লরির ভেতরে থাকা ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

ঘটনার পর বেলপুকুর থানায় মামলা রুজু হলে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মামলার মূল পরিকল্পনাকারীসহ ২ জন আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে লণ্ঠিত নগদ ৩৩ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

উদ্ধারকৃত মোটরসাইকেলটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪