ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত, কেবল স্বাক্ষরের অপেক্ষা! দাবি ট্রাম্পের

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৪:৩৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৪:৩৭:১৮ অপরাহ্ন
ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত, কেবল স্বাক্ষরের অপেক্ষা! দাবি ট্রাম্পের ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তেই এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে দাবি করেছেন তিনি। ইরানের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা না-হলেও সে দেশের আধা সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ’ জানিয়েছে, চুক্তিপত্রের খসড়া এখনও চূড়ান্ত করেনি তেহরান।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে, ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসছেন তিনি। ইরানে বোমা হামলার হুমকির পাশাপাশি সে দেশে তেল রফতানির কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখলের ইচ্ছা প্রকাশও করেছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানে হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমরা ইরান যুদ্ধ নিয়ে দারুণ একটা বোঝাপড়া করে ফেলেছি। আমরা (চুক্তি) স্বাক্ষর করলেই আনুষ্ঠানিক ভাবে হরমুজ প্রণালী খুলে যাবে। চুক্তি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হতে পারে। হয়তো সপ্তাহের শেষেই ইউরোপে হয়ে যেতে পারে।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প জানান, আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কানে পৌঁছেছে এবং তাঁরা বোঝাপড়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন। ট্রাম্প এ-ও জানিয়েছেন যে, আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়ার বিষয়টি মেনে নিয়েছে ইজরায়েল, সৌদি আরব, কাতার, তুরস্ক, স‌ংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাহরিন, জর্ডন এবং মিশর।

ইরানের ‘ফার্স নিউজ’ সংবাদসংস্থার উপর সে দেশের সেনাবাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ডের বিশেষ প্রভাব রয়েছে। তাদের দাবি, সম্ভাব্য চুক্তির যে খসড়া, তা এখনও চূড়ান্ত করেনি ইরান। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীতে অবাধে জাহাজ চলাচল করতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইরান। চুক্তির অন্যতম শর্ত হিসাবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিন ধরে বোঝাপড়া করতে রাজি হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট কোনও শর্তের কথা না-বললেও ইরানের আধা সরকারি সংবাদসংস্থার পাল্টা দাবি, চুক্তির খসড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি তেহরান।

ইরানের আর এক সংবাদসংস্থা ‘তাসনিম নিউ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে ইরানই। এর আগেও ট্রাম্প একপাক্ষিক ভাবে নিজের সিদ্ধান্ত ইরানের উপর চাপিয়ে দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই প্রসঙ্গে বলেন, “(চুক্তিপত্রে) অধিকাংশ বিষয়ই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকানরা বার বার অবস্থান বদলাচ্ছেন।” ইরান নির্দিষ্ট সীমার বাইরে বেরিয়ে কোনও আপসরফায় যাবে না বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ