ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সকালে এক চামচ ঘি! হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকেও আনতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সব তিক্ততা ভুলে আচমকা দীপিকার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা! দিল্লিতে ফের বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, এবার প্রাণ গেল তিনজনের ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত ফিলিপাইনের ভূমিকম্পে নিহত বেড়ে ৫৫ ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: ট্রাম্পকে আরিয়ানা গ্রান্ডে ৫০ ছুঁইছুঁই শাকিরার শরীরে মেদ জমে না বিশেষ খাদ্যাভ্যাসে! এবারের বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য করা হয়েছে --পুতুল খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা তানোরে শিশুধর্ষণের অভিযোগে আটক কিশোর কারাগারে ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাদামভাজা কী ভাবে রাখলে মিইয়ে যাবে না, গন্ধ হবে না, বজায় থাকবে কুড়মুড়ে ভাবও নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৪:৩১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৪:৩১:৫০ অপরাহ্ন
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২ গ্রাম হেরোইন, ১২ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার মথুরা গ্রামের তালতলা এলাকা হতে সুজন রেজা সোহানকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে আলম শেখকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- পবা থানার টিকরীপাড়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সুজন রেজা সোহান (২৮) এবং মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো. হাসান শেখের ছেলে মো. আলম শেখ (৪২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। 

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, এসময় তাদের দেহ তল্লাশি করে সুজন রেজা সোহানের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া আলম শেখের কাছ থেকে ১২ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭শ ২০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর