ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

দুটো শক্ত হাত বিছানায় চেপে ধরেছিল সোনাক্ষীকে, সেই রাতে কী ঘটেছিল?

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৩:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৩:৫৯:২১ অপরাহ্ন
দুটো শক্ত হাত বিছানায় চেপে ধরেছিল সোনাক্ষীকে, সেই রাতে কী ঘটেছিল? ছবি: সংগৃহীত
সোনাক্ষী সিংহ ভূতের ভয়ে কাঁপছেন! এমনও ঘটতে পারে? বর্ষার গা ছমছমে পরিবেশে তেমনই এক গল্প ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায় আভাস, সম্ভবত ভূতের ভয়ে নায়িকা তাঁর সাধের বিলাসবহুল বাড়িটিই না কি বেচে দিয়েছেন!

এই ঘটনার আগে সোনাক্ষী ভূতে ভয় পাওয়া দূরের কথা, বিশ্বাস পর্যন্ত করতেন না। কিন্তু একটি রাত আমূল বদলে দিয়েছে তাঁর জীবন। অভিনেত্রী শুটিং সেরে বাড়িতে ফিরেছেন। প্রচণ্ড ক্লান্ত। বালিশে মাথা ঠেকাতেই গাঢ় ঘুমে আচ্ছন্ন। মাঝ রাতে ভয়ানক অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। আধো ঘুম আধো জাগরণে তিনি। সেই অবস্থাতেই বুঝতে পারছেন, শক্ত দুটো হাত বিছানার সঙ্গে চেপে ধরেছে তাঁকে! তিনি নড়তে চড়তে পারছেন না। এ দিকে দরদরিয়ে ঘামছেন। চোখ খুলে দেখার সাহসটুকু উধাও।

বহুক্ষণ পর্যন্ত সেই স্পর্শ ছেঁকে ধরেছিল তাঁকে। ওই ভাবে ‘নট নড়নচড়ন’ অবস্থায় অভিনেত্রী শুয়েছিলেন। ভোরের প্রথম আলো ঘরে ঢোকামাত্র সব অস্বস্তি দূর। চোখ কচলে উঠে বসেন দেখেন, কেউ কোত্থাও নেই। কিন্তু তখনও অনুভব করতে পারছেন সেই শক্ত হাতের ছোঁয়া। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সোনাক্ষী। সারাদিন কাটিয়েছিলেন শুটিংয়ে, অনেক লোকের সঙ্গে। ভাগ্যদোষে সে দিনও ফিরতে রাত হয়েছিল তাঁর। ভয়ে ভয়ে নিজের ঘরের দরজা খুলেই সে দিন চেঁচিয়ে উঠেছিলেন, “কেউ যদি থাকেন তা হলে চলে যান। এ ভাবে ভয় দেখাবেন না।” সারা রাত তাঁর ঘরে আলো জ্বলেছিল। সোনাক্ষী সে দিন নির্বিঘ্নে ঘুমিয়েছিলেন।

অভিনেত্রীর এই গল্প ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যমে ভাইরাল। তাঁর গল্প কিন্তু বিশ্বাস করেছেন অনেকে। কারণ, এর পরেই তিনি তড়িঘড়ি নতুন বাড়িতে উঠে যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড