ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৭:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৭:৪৭:০৩ অপরাহ্ন
বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির গুইমারায় বিএনপি নেতাকর্মীদেরকে বেধড়ক পিটিয়েছেন কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ধরনের পৃথক দুই ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গুইমারার বড়পিলাক এলাকায় মো. হাসেম নামে একজনের বাড়িতে গোপন বৈঠক করছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে সেই বৈঠকে বাধা দিতে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কিন্তু, বিষয়টি টের পেয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে বসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ জন আহত হন এ হামলায়। 

আহতরা হলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং ওয়ার্ড যুবদলের সদস্য মামুন ও সদস্য মাহবুব আলম।

অন্যদিকে একই রাতে বাইল্যাছড়ি এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বাপ্পির নেতৃত্বে গুইমারা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ওমর ফারুক বাবুর ওপর পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় কয়েকজন। হামলায় বাবুর মাথা গুরুতর জখম হয়।

গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ বলেন, বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এসব হামলা করেছে মন্তব্য করে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, পৃথক দুটি হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, বড়পিলাক এলাকায় হামলার ঘটনা কানে এসেছে। তবে, বাইল্যাছড়ির ঘটনার বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক