ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৭:২৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৭:২৩:৩৩ অপরাহ্ন
পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ছবি: সংগৃহীত
অপেক্ষার পাল শেষ, বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এবার এক দিনের বদলে তিন দেশে দুই দিনে হবে উদ্বোধনী উৎসব। এসব আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে সংগীত।

কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা থেকে বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়—বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে কে না থাকছেন।

মেক্সিকো সিটি (১১ জুন):- উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পরিবেশনা এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র মাধ্যমে মেক্সিকান সংস্কৃতি তুলে ধরা হবে।

‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়। ‘ডাই ডাই’ শব্দের অর্থ ‘চলো’। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। তাঁদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলাও অংশ নেবেন।

মেক্সিকো সিটির কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় শুধু টিকিটধারী দর্শক, স্বীকৃত গণমাধ্যমকর্মী ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে।

কেটি পেরি-টরন্টো (১২ জুন): এদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।

এই আয়োজনে সংগীত ও পরিবেশনার মাধ্যমে কানাডার বৈচিত্র্য তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।

লিসা- স অ্যাঞ্জেলেস (১২ জুন): এদিন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজন রয়েছে।

এতে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা। আল–জাজিরা অবলম্বনে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার