ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৭:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৭:০৭:১৪ অপরাহ্ন
প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা-কে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ছুটি কাটাতে নেপালে অবস্থান করছেন এই অভিনেত্রী। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি।

সম্প্রতি প্রভা একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে ‘আই লাভ ইউ’ লেখা একটি বেলুন হাতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রীর জীবনে কি নতুন করে প্রেম এসেছে?

তবে এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে বেলুনের বার্তাটি কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, তা এখনো রহস্যই রয়ে গেছে।

নেপালের মনোরম প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন প্রভা। মেঘ, পাহাড় ও বৃষ্টিঘেরা পরিবেশে তোলা একাধিক ছবি তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। পোখারার সারাংকোট এলাকার একটি পাহাড়ি রিসোর্টে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।”

অভিনেত্রীর সেই পোস্টে কয়েক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য জমা পড়েছে। ভক্তরা তার নতুন লুক ও ভ্রমণ মুহূর্তের প্রশংসা করছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রভা। পরে অসংখ্য বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে অভিনয় করে তিনি দেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক