ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ংকর মিসাইল ‘খাইবার-শেকান’

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৩:৫৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৩:৫৩:৩৪ অপরাহ্ন
যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ংকর মিসাইল ‘খাইবার-শেকান’ ছবি: সংগৃহীত
ইরানে মার্কিন হামলার পর তেহরান-তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর এরমধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রথমবারের মতো ইসরাইলের দিকে অত্যাধুনিক ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
 
যদিও আল জাজিরা বলছে, আইআরজিসি খাইবার-শেকান ‘মোতায়েন করছে বলে ইঙ্গিত দিয়েছে’। 
 
রোববার (২২ জুন) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরাইলি হামলা অব্যাহত থাকায়, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র, ‘খাইবার শেকান’ মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে। 
 
ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার হাইফা এবং তেল আবিবের বিভ্ন্নি লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 
 
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি