ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, রিটার্ন দেওয়া যাবে সারা বছর বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যামকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা,ফিরবে দেশীয় মাছের প্রাচুর্য প্রথম বিশ্বযুদ্ধকে ছাপিয়ে গেল রাশিয়া-ইউক্রেন লড়াই! বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ‘বড় উপহার’ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ

ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৬:১৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৬:১৮:২২ অপরাহ্ন
ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন ছবি: সংগৃহীত
প্রবল গরমে ঘুমের দফারফা! ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র না থাকলে ভ্যাপসা আবহাওয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। সারা দিনের পরিশ্রমের পর রাতে ঠিমমতো ঘুম না হলেই সারা দিন ধরে ক্লান্ত লাগে, কোনও কাজেই মন বসে না। গরমে রাতের ঘুমের সঙ্গে কোনও রকম আপস করা যাবে না। এমন মরসুমে শরীর চাঙ্গা রাখতে ঘুমের প্রয়োজন অস্বীকার করার উপায় নেই। তা হলে কোন কোন কৌশল প্রয়োগ করলে ভাল ভাবে ঘুমোনো সম্ভব?

১) রাতে ঘুমোনোর আগে স্নান করুন। ঠান্ডা জলে সমস্যা হলে ঈষদুষ্ণ জলেও স্নান করতে পারেন। শোয়ার আগে স্নান করলে শরীর তরতাজা লাগবে, ঘুমও ভাল হবে।

২) রাতে রূপচর্চা করে শোয়ার অভ্যাস অনেকেরই আছে। গরমকালে রাতে হেভি ক্রিম বা ময়েশ্চারাইজার না মাখাই ভাল। জেল-বেসড বা লাইট ওয়েট ক্রিম বা ময়েশ্চারাইজার মাখাই এই সময়ে আদর্শ। রাতে ভাল ভাবে ঘুমোনোর জন্য রূপচর্চায় এই বদলটি করে ফেলতেই পারেন।

৩) গরমে রাতের বেলা ভাল ঘুমের জন্য খুব বেশি আঁটোসাঁটো পোশাক না পরাই ভাল। এই সময়ে ঢিলেঢালা পোশাক পরে ঘুমোন। হালকা পোশাক পরলে শরীর ঠান্ডা থাকবে, ঘুমও ভাল হবে।

৪) প্রবল ঘামের কারণে শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে। তাই রাতে ঘুমোনোর সময়ে হাতের কাছে ঠান্ডা জলের বোতল রাখবেন। শোয়ার আগে ঠান্ডা পানীয়ে চুমুক দিতে পারেন। এতে শরীর ঠান্ডা হবে। তবে চিনি আর ক্যাফিনযুক্ত পানীয় খেলে উল্টে ঘুমের সমস্যা হতে পারে।

৫) গরমের দিনে রাতে খুব বেশি তেলমশলাযুক্ত খাবার বা ভাজাভুজি খেলে চলবে না। এমন খাবার খেলে গরমে হজমজনিত সমস্যা বাড়বে, সঙ্গে শারীরিক অস্বস্তিও বাড়বে। তাই ঘুমের ব্যাঘাত ঘটবে। এই সময়ে রাতের দিকে হালকা, পাতলা খাবার খাওয়াই ভাল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন