ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৩:৫০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৩:৫০:৩৫ অপরাহ্ন
আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার ফাইল ফটো
নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান, শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার জনৈক শিক্ষার্থী (১২)কে ধর্ষনের চেষ্টা করে মাদ্রাসার সুপার নুরনবী(৪৫)। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানা পুলিশ সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেফতার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে।

এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী ওই গ্রামের জতেন বাঁশ ফোর স্ত্রী পার্বতি বাঁশ ফোর,জতেনের মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক