ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ‘বড় উপহার’

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৫:৪৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৫:৪৯:৪৫ অপরাহ্ন
বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ‘বড় উপহার’ ছবি: সংগৃহীত
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।
 
অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর যাবত একই কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি।
 
এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে তিন অর্থবছর লাগতে পারে। নতুন অর্থবছরে (২০২৬-২৭) এটি আংশিকভাবে বাস্তবায়ন হবে। আর আগামী ২০২৮-২৯ অর্থবছর নাগাদ নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হবে।
 
নতুন অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। অপ্রত্যাশিত ব্যয় খাত এবং বিভিন্ন থোক বরাদ্দ থেকে অতিরিক্ত অর্থের জোগান দেওয়া হবে।
 
প্রস্তাবিত বাজেটে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের ভাতার জন্য ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে এ খাতে এবার মোট বরাদ্দ ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।
 
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা।
 
সরকারি চাকরিজীবীদের জন্য সবশেষ পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর থেকে তারা দীর্ঘ ১১ বছর যাবত একই বেতন-ভাতা পাচ্ছেন। একদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অন্যদিকে বেতন না বাড়া— এ নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক