ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরের মেধাবী মাহমুদার স্বপ্ন কি থেমে যাবে?

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৫:৪৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৫:৪৪:১৯ অপরাহ্ন
তানোরের মেধাবী মাহমুদার স্বপ্ন কি থেমে যাবে? মাহমুদা খাতুন।
রাজশাহীর তানোরের গর্ব ও মেধাবী মুখ মাহমুদার চিকিৎসক হবার স্বপ্ন কি দারিদ্রতার কাছে হার মানবে? না সমাজের বিত্তবানদের প্রচেষ্টায় একটি মেধাবী মুখের স্বপ্ন পুরুণ হবে তা সর্বত্রই চলছে আলোচনার ঝড়। দরিদ্র চা বিক্রেতা বাবার সীমিত আয়ের সংসারে বেড়ে ওঠা মেধাবী শিক্ষার্থী মাহমুদা খাতুনের চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অর্থের অভাবে অনিশ্চয়তার মুখে।

জানা গেছে, চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি জামালপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তিনি ভর্তিও হয়েছেন ভর্তি রোল নম্বর ১৩১০৪২৮। তিনি প্রথম বর্ষের ক্লাসে অংশ নিচ্ছেন। তবে বাঁধ সেধেছ অর্থ সংকট। প্রয়োজনীয় বইপত্র ও স্কেলেটন (কঙ্কাল) কেনার জন্য প্রায় ৬০ হাজার টাকা প্রয়োজন হলেও দরিদ্র পরিবারটি সেই অর্থ জোগাড় করতে পারেনি। ফলে অন্যের বই ধার করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মাহমুদা।

মাহমুদার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামে। তার বাবা মাসুদ রানা একজন চা বিক্রেতা। দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা আয়ে কোনোভাবে সংসার চালান তিনি। মা সায়েরা বিবি গৃহিণী। দুই মেয়ের মধ্যে মাহমুদা বড়, ছোট মেয়ে মিম খাতুন ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

মাসুদ রানা বলেন, মেয়েকে অনেক কষ্ট করে এতদূর এনেছি। এখন মেডিকেলে ভর্তি হয়েছে, কিন্তু বইপত্র ও স্কেলেটনের টাকা জোগাড় করতে পারছি না। খেয়ে না খেয়ে চলতে হয় আমাদের। তিনি জানান, ভর্তি ও প্রাথমিক খরচের জন্যও ধার করতে হয়েছে। এখন প্রতি মাসে পড়াশোনা ও হোস্টেলের খরচ মিলিয়ে ১২ থেকে ১৫ হাজার টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

মাহমুদা খাতুন বলেন, ক্লাস শুরু হয়েছে, কিন্তু বই না থাকায় অন্যের বই ধার করে পড়ছি। স্কেলেটন কেনা বাধ্যতামূলক, কিন্তু সেটি কিনতে পারিনি।

স্থানীয়রা জানান, অদম্য এই মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা করা জরুরি। প্রতিবেশী হেলাল উদ্দিন বলেন, সে ছোট থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এখন সবার সহযোগিতা প্রয়োজন।

এবিষয়ে তানোরের কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের (সাবেক) অধ্যক্ষ আলহাজ্ব আতাউর রহমান বলেন, মেধাধী মাহমুদা এলাকার গর্ব।তিনি বলেন,অর্থাভাবে এমন মেধাবী মুখের পথচলা থেমে যেতে পারে না।তিনি সমাজের হৃদয়বান ও বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়েছেন।

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। প্রয়োজনীয় কাগজপত্র পেলে জেলা প্রশাসক:স্যারের সঙ্গে আলোচনা করবো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার