ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, রিটার্ন দেওয়া যাবে সারা বছর বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যামকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা,ফিরবে দেশীয় মাছের প্রাচুর্য

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৫:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৫:১৮:১৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে। এ লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন।

প্রেসক্লাব কনফারেন্সে রুমে বৃহস্পতিবার (১১জুন) রাণীশংকৈল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় উপাচার্য ড. ইসরাফিল শাহীন আরো বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের করার লক্ষ্যে কাজ করা হবে। শিক্ষক নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নও পরিকল্পিত ও জবাবদিহিতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কাজে স্থানীয় জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক,বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার,প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকি।

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, নুরুল হক, সাবেক সভাপতি ফারুক আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, আনোয়ার হোসেন আকাশ, একে আজাদ, আনোয়ার হোসেন জীবন,নাজমুল হোসেন, নোমান,সবুজ।
সভায় সাংবাদিকরা নবগঠিত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। উপাচার্য সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বার্স দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন