ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:২৭:১৫ অপরাহ্ন
নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাব-৭, চট্টগ্রাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালীর যৌথ অভিযানে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে, একজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর বেগমগঞ্জের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ১০ জুন বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে র‍্যাব-৭ ও ডিএনসি নোয়াখালীর সদস্যরা বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আসা একটি ধূসর রঙের রয়েল এনফিল্ড মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মো. ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’ (৪৪)কে আটক করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

তল্লাশির এক পর্যায়ে তার পরিহিত প্যান্টের নিচে তলপেটের সঙ্গে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের টুলবক্সে রাখা দুটি পৃথক পলিপ্যাকেট থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৯ হাজার ৩১০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৯৩ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৭ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক