ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:২০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:২০:৫৮ অপরাহ্ন
দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, গত (২৪ মে) বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার জয়নগর এলাকার এক তরুণী ছাগল আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পর ভুক্তভোগী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে গত (২৯ মে) তিনি বিষয়টি তার মাকে জানান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে (৩০ মে) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-০৬ হিসেবে রুজু করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি সাইফুল (২৭) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-৭ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত