ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১০:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১০:৩৩:০৪ অপরাহ্ন
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা
রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে হোটেল-মোটেল মালিক/প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

সভায় উপস্থিত মালিক/ প্রতিনিধিগণ জানান, তারা বর্তমানে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না এবং রাজশাহী মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। 

পুলিশ কমিশনার তাদের হোটেল পরিচালনার আইন কানুন মেনে ব্যবস্যা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। হোটেল-মোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাই ও তথ্য সংরক্ষণ, বিদেশি অতিথির তথ্য পুলিশকে অবহিতকরণের জন্য বলেন।এছাড়াও জন উপদ্রব সৃষ্টিকারী কোন কার্যক্রম, জুয়া ও মাদক সংক্রান্ত কোন  অপরাধ যেন আবাসিক হোটেলে না হয় সে বিষয়ে সবাইকে আহ্বান জানান। 

তিনি বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনায় আরএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি। 

সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো: আল মামুন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিনার (কাশিয়াডাঙ্গা) মীর মোঃ শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড