ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৭:১২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৭:১২:২২ অপরাহ্ন
নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতিকী ছবি
নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) সম্পর্কে আপন দুই ভাই।

বুধবার (১০ জুন) দুপুরে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পৌরসভার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির বাইরে খেলাধূলা করছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু বক্করও পানিতে নেমে ডুবে যায়। পরে ঘুম থেকে উঠে তাদের মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অলোক কুমার বাকচী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন