ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি?

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:৩০:৩৫ অপরাহ্ন
আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ফাইল ফটো
আসরের ফরজ নামাজ পড়ে ফেলার পর থেকে সূর্য নিস্প্রভ ও হলুদ হয়ে যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়। আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৯৫৭)

তবে কারো যদি কাজা নামাজ থাকে, তাহলে তিনি সূর্য হলুদ ও নিস্প্রভ হয়ে যাওয়া পর্যন্ত কাজা নামাজ আদায় করতে পারেন। এ সময় কাজা নামাজ মসজিদে আদায় না করে ঘরে আদায় করা উত্তম। কারণ যেহেতু এ সময় নফল নামাজ মাকরুহ, তাই কাজা নামাজ আদায় করতে দেখলে কেউ ভুল বুঝতে পারে।

সূর্য হলুদ ও নিস্প্রভ হয়ে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজা বা নফল নামাজ পড়া নাজায়েজ। এ সময় শুধু ওই দিনের আসরের নামাজ আদায় করা জায়েজ, যদি কোনো সমস্যার কারণে দেরি হয়ে যায়, আদায় করা না হয়। এ সময়ের আগেই আসরের নামাজ আদায় করার চেষ্ট করা জরুরি।

আসরের ফরজ নামাজের আগে নফল নামাজ পড়া যায়। রাসুল (সা.) আসরের ফরজ নামাজ আদায়ের আগে চার রাকাত নফল নামাজ পড়তেন। তবে এই চার রাকাত নামাজ আলেমদের মতে সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাতে জায়েদা বা নফল নামাজ। কেউ চাইলে আসরের ফরজ নামাজের আগে এই চার রাকাত নফল নামাজ পড়তে পারেন। এ ছাড়া আরও অতিরিক্ত নফল নামাজও পড়তে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন