ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:২১:০৩ অপরাহ্ন
‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা ছবি: সংগৃহীত
অভিনেত্রী এনা সাহা, এখন তিনি প্রযোজকও। অনেক দিন হল তাঁকে বড়পর্দায় দেখা যায়নি। এমনকি, প্রযোজক এনাও বেশ কিছু দিন পর্দা থেকে দূরে। নিজেকে সময় দিচ্ছেন তিনি। এ কথা বার বার জানিয়েছেন। এরই মধ্যে টলিপাড়ায় পালাবদল। সম্প্রতি ‘ইমপা’-য় পিয়া সেনগুপ্তকে নিয়ে ঝামেলাও প্রকাশ্যে এসেছে। তার মাঝেই ইমপা-য় দেখা গিয়েছিল এনাকে।

ছোট থেকে অভিনয়জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। তাঁকেও কি কোনও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? অভিনেত্রীর স্পষ্ট জবাব, তাঁকে কখনও এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তিনি বলেন, “আমি সে দিন ইমপা-র অফিসে গিয়েছিলাম ‘পাশে আছি’— এমন বার্তা দিতে। সত্যি বলছি, আমাকে সবাই আগলে রেখেছে। কখনও কোনও অসুবিধার সম্মুখীন হতে হয়নি।”

তা হলে কেন এত দিন পর্দা থেকে দূরে? অভিনেত্রী বললেন, “অন্দরের রাজনৈতিক সমস্যার কারণে আমি পর্দা থেকে দূরে, একে বারেই নয়। আমি নিজের কাজের জন্য তৈরি হচ্ছি। এখন প্রোডাকশন করছি। অনেকগুলো দিক দেখতে হচ্ছে। সেখানেও ইন্ডাস্ট্রির গুরুজনেরা আমাকে সাহায্য করেছেন। যেমন ছবির সেন্সর সার্টিফিকেট আগে থেকে বার করাতে হয় জানতাম না। সে ক্ষেত্রেও বড়দের পাশে পেয়েছি। সুতরাং, আমি ব্যক্তিগত ভাবে কোনও সমস্যায় পড়িনি।”

এই মুহূর্তে অভিনয়ের দিকেও মন দিতে চান এনা। এনা বললেন, “আমি সবাইকে ফোন করে বলেছি অভিনয় করতে চাই। দক্ষিণে তো আগে অনেক কাজ করেছি। সেখানেও গিয়ে কথা বলে এসেছি। অনেক চিত্রনাট্য আসছে আমার কাছে। তাই সেই দিকেও মন দিতে চাই।” অতীতে কি কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ছিলেন এনা? অভিনেত্রী বলেন, “আমরা অনেক অঞ্চলে অনুষ্ঠান করতে যাই। কোন রাজনৈতিক দল আয়োজন করে সেই সব অনুষ্ঠান তা আমার জানা নেই। তাই ও ভাবে কী করে উত্তর দিতে পারি।”

এনা রাজনৈতিক দ্বন্দ্বে নিজেকে জড়াতে নারাজ, সে কথা কিছুটা আন্দাজ করা যায়। আপাতত, নিজের প্রযোজনা সংস্থার কাজে মন দিতে চান এনা। সঙ্গে অভিনেত্রী নিজের প্রযোজনা সংস্থার কাজও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪