ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:১৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:১৭:০৯ অপরাহ্ন
রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ছবি: সংগৃহীত
রাজধানীর চাঁনখারপুলে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের বাসের চাপায় জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালে পথচারী মো. মুছা গাজী জানান, ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চাঁনখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস দুটি স্থানীয়রা আটকে রেখেছেন।
 
জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন৷ সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকেলে বাসায় যাওয়ার কথা ছিল তার। তবে মোবাইলে জানতে পারেন, সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জয়দেব। এরপর ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান তিনি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড