ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:১২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:১২:২৫ অপরাহ্ন
ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে ধর্ষণের পর এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাব্বির খান ওরফে রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাব্বিকে একমাত্র আসামি করে বাউফল থানায় মামলা করেছেন। এরপরই ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মো. সাব্বির খান ওরফে রাব্বি উপজেলার উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী উপজেলার বগা ইউনিয়নের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করানো হয়। তাতে সুস্থ না হওয়ায় পটুয়াখালী সদরের প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতস্তত করে ঘটনার দিন সাব্বির খান রাব্বি তাকে মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে জানায়। ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

এই বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে আগামীকাল বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ