ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:৫৯:০৪ অপরাহ্ন
রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৫ হাজার ২০০ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (৯ জুন) রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল রাতব্যাপী এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাণীশংকৈল থানার গোগর চৌরাস্তা এলাকা এবং পার্শ্ববর্তী পীরগঞ্জ থানার ভেবড়া এলাকায় দুটি পৃথক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে মাদক চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১,৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৫ হাজার ২০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আটককৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকার মৃত তৌহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৯), পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকার মৃত পেশান উদ্দীনের ছেলে ইমাম হোসেন (৫৬), রঘুনাথপুর এলাকার শেখ আহম্মদ আলীর ছেলে আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে পারভেজ হাসান রাজু (২৩) এবং একই এলাকার মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে তুহিনুর রহমান সোহেল (৩২)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল আমান বারী জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকযুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন