ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:৪৩:২৭ অপরাহ্ন
সিংড়ায় ছেলের হাতে মা খুন,  বস্তাবন্দি মরদেহের নারী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী
নাটোরের সিংড়ায় শেরকোল আগপাড়ায় গত মঙ্গলবার বিকালে মারিয়া ওরফে শরিফা(৭৫) নামে এক বৃদ্ধা নারীর উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের খুন রহস্য উদঘাটন করেছে পুলিশ।  

বুধবার দুপুরে সিংড়া থানা চত্বরে প্রেসব্রিফ্রিং করে খুন রহস্য উদঘাটনের তথ্য জানান নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরিফুল হক। 

প্রেসব্রিফিং এ পুলিশ সুপার জানান, পরিবারের একটি সাধারণ বিষয় নিয়ে সেজ ছেলে জনাব আলীর(৫৫) হাতে খুন হয়েছেন ওই বৃদ্ধা নারী। জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৩ মে নিহত বৃদ্ধা শরিফার বড় ছেলে সহিদুল ও সেজ ছেলে জনাব আলীর মধ্যে বাড়ির কাছে একটি আধা পাকা টয়লেট বসানো নিয়ে কথা কাটা কাটি হয়। এ বিষয়ে যৌক্তিক কারনে মা বড় ছেলের পক্ষে কথা বলায় সেজ ছেলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে গত ২৫ মে রাত আনুমানিক ৯টায় শয়ন কক্ষে গিয়ে মাকে গলা টিপে হত্যা করে সেজ ছেলে জনাব আলী । পরে লাশ গুম করার জন্য প্রথমে আধা পাকা সেই টয়লেটের গর্তে ফেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখে। এ ঘটনার ১২ দিন পর লাশ পঁচে গন্ধ বের হলে ছেলে আলামিনের (২৫) সহযোগিতায় বস্তাবন্দি করে পাশের ডোবা পুকুরে ফেলে দেয়।

এদিকে গত ২৫ মে থেকে বৃদ্ধা ওই নারীর নিখোঁজ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কোন খোঁজ না পেয়ে গত ৮ জুন তার মেয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন এবং গত ৯ জুন মঙ্গলবার বিকালে বাড়ির পাশের একটি ডোবা পুকুর থেকে হাত মুখ বাঁধা বস্তাবন্দি বৃদ্ধা নারী শরিফার  মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার জানান, খুন এবং খুনের সাথে জড়িত জবান আলী ও তার ছেলে আলামিন থানায় আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রেস ব্রিফিং এ সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ