ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

বিরাটের টাই ধরে ইশারা জেনেলিয়ার!

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
বিরাটের টাই ধরে ইশারা জেনেলিয়ার! ছবি: সংগৃহীত
কালো স্যুট, টাই পরে বিমানের পাইলটের আসনে বিরাট কোহলি। হঠাৎ সেখানে হাজির অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। তিনি কেবিনে ঢুকে দরজা বন্ধ করে হাসিমুখে তাকালেন তারকা ক্রিকেটারের দিকে। পায়ে পায়ে এগিয়ে গেলেন তাঁর কাছে। গলার টাই ধরে কাছে টানলেন। তার পরেই...! দেখতে দেখতে দু’জনের উষ্ণতম মুহূর্ত ভিডিয়ো আকারে ভাইরাল। রবিবাসরীয় দুপুর তোলপাড়।

অনুরাগীরা এ সব দেখেই মনে করিয়ে দিয়েছেন বিরাটের সমাজমাধ্যমে অভিনেত্রী অবনীত কৌরের প্রশংসার কথা। সেই সময় ভারতীয় দলের ক্রিকেটার জানিয়েছিলেন, সমাজমাধ্যমের গাণিতিক সমীকরণ না কি ওই ‘কাণ্ড’ ঘটিয়েছে। তিনি নিজের সমাজমাধ্যম নিজে না কি দেখেন না। এ সবে যদিও চিড়ে ভেজেনি। জল অনেক দূর গড়িয়েছিল। স্ত্রী অনুষ্কা শর্মা পর্যন্ত সন্দেহের নজরে দেখেছিলেন বিরাটকে। স্বামীর বাড়িয়ে দেওয়া হাত ধরতেও অস্বীকার করেন। পরে যদিও অনুরাগীরা বিরাটেই বিশ্বাস রেখেছিলেন।

রবিবার বিরাটের সেই ‘গণিতে’ কি ফের গরমিল? এ দিন প্রকাশ্যে বিরাটের অল্পবয়সের একটি বিজ্ঞাপনী ছবি। সেখানে জেনেলিয়ার সঙ্গে তাঁর যৌন সম্পর্কের প্রচ্ছন্ন আভাস রয়েছে।

ব্যাপারটা খুলে বলা যাক। একটি ঘড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের নতুন ঘড়ির বিজ্ঞাপনের জন্য বেছেছিলেন দুই তারকাকে। ছবিতে বিরাট পাইলট, জেনেলিয়া বিমানসেবিকা। বিমান যখন মাঝ-আকাশে, তখনই তাঁরা যৌনতায় লিপ্ত! বিজ্ঞাপনী ছবিটি ছোট পর্দায় আসতেই নড়ে বসেছিলেন টেলিভিশন কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে ‘নিষিদ্ধ’ সেটি। বিজ্ঞাপনী ছবিটিও যথেষ্ট সমালোচিত।

সেই ছবি ইউটিউবে এখনও দেখা যায়। রবিবারে কোনও ভাবে সেখান থেকেই হয়তো ভিডিয়োটি প্রকাশ্যে এসে পড়ে। ছবি দেখে নতুন করে ফের শুরু সমালোচনা। কেউ প্রশ্ন তোলেন বিরাটের মানসিকতা নিয়ে। এতে বিমানচালক, বিমানসেবিকাদের উপরে প্রভাব পড়তে পারে, সে কথা কি একবারও মনে হয়নি খ্যাতনামী ক্রিকেটারের? কী করে তিনি বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে রাজি হলেন? কেউ দুষেছেন জেনেলিয়াকেও। তাঁদের ক্ষোভ, এই যাঁর রুচিবোধ, তিনি কী করে মহারাষ্ট্রের প্রয়াত মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পরিবারের বৌমা হন?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা