ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:২২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:২২:২০ অপরাহ্ন
দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে ইটবোঝাই ট্রলিচাপায় গুরুতর আহত হওয়া তিন বছর বয়সী শিশু সাদিকুল ইসলাম রাকিব শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছে। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকার খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার শিশু সন্তানকে নিয়ে নানাবাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে তারা কয়ামাজমপুর এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুটির একটি হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে এবং চালককে গণপিটুনি দেয়। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

গুরুতর আহত সাদিকুলকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাগমারা উপজেলার হরিফলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাদিকুলের দাফন সম্পন্ন করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে ফুটফুটে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে হরিফলা ও কয়ামাজমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক