ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:১২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই সহোদরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের দুই ছেলে তাসনিম তামজিব (১৩) ও নোমান তাহমিদ (১৮) নিখোঁজ হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কাশিয়াডাঙ্গা থানাকে দ্রুত দুই সহোদরকে উদ্ধারের নির্দেশ দেন। তার সার্বিক দিকনির্দেশনা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন।

তদন্তের একপর্যায়ে গত ৮ জুন রাত ১০টার দিকে নগরীর হড়গ্রাম চারখুটির মোড় এলাকা থেকে দুই সহোদরকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসেবার মান উন্নয়নে তারা সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর