ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৩:০৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৩:০৫:১০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু
ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মশক নিয়ন্ত্রণে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালিও আয়োজন করা হয়েছিল।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, ভাঙা পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসাসহ যেকোনো স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রশাসকের নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল এবং মশার প্রজননস্থলে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে চক্রাকারে মোট ১৪ দিনব্যাপী (দুই সাইকেল) এ কার্যক্রম চলবে।

১০ জুন থেকে ২৩ জুন পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ৯, ১১, ১২, ১৩ ও ২২ নম্বর ওয়ার্ডে, বৃহস্পতিবার ২০, ২১, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে, শুক্রবার ২৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে, শনিবার ১৫ থেকে ১৯ নম্বর ওয়ার্ডে, রবিবার ৬, ৭, ৮, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডে এবং সোমবার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া প্রতি মঙ্গলবার সরকারি, আধা-সরকারি, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানসহ অভিযোগভিত্তিক স্থানে বিশেষ ফগার স্প্রে অভিযান পরিচালনা করা হবে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আশা করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, কীটনাশক স্প্রে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়ে তোলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক