ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১০:১৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১০:১৭:৪৩ অপরাহ্ন
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস  পালন নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন
নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ  বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে   মঙ্গলবার (৯ জুন)  জাতীয়  আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্মসূচির শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।পরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান  নুরুল ইসলাম রতন।  সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী  যুব পরিষদের সভাপতি  নকুল পাহান, আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর উপজেলার  আহবায়ক শুভ্রা এক্কা,
আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক প্রসেনজিত বারোয়ার, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর উপজেলার যুগ্ম আহবায়ক স্বপন মাহাতো প্রমুখ।

এছাড়া ফারাজ মনি,  রেন্টু সরেন,জিষু সরেন,  সন্তেষ লাকড়া, মানিক এক্কা, শান্তনা টুডুসহ বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন,  উলুগুলানের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার উনিশশো শতকের দিকে ব্রিটিশ শাসনে  আদিবাসী সহ সকল নির্যাতনের বিরোধিতা ঘোষণা করেন এবং ব্রিটিশ সরকার ঐ সময় বিরসা মুন্ডার উপর ব্যাপক নির্যাতন চালায়। ফলে এক সময় নির্যাতনের কারণে মৃত্যু হয়।

বক্তারা আরো বলেন, বর্তমানে আদিবাসীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সুতরাং জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দসহ এক ছাতায় এসে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড