ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৮:২৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৮:২৮:৩৯ অপরাহ্ন
‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা হুমা কুরেশি। ছবি: সংগৃহীত
ভাড়াটে খুনি বা হিটম্যান—সচরাচর পুরুষ অভিনেতারাই এ চরিত্র করেন। ভিন্ন উদাহরণ তৈরি করলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলা হচ্ছে, তিনিই ভারতের চলচ্চিত্রে প্রথম ‘হিটওম্যান’। আজ প্রকাশিত হয়েছে তার সেই আকাঙ্ক্ষিত ছবি ‘বেবি ডু ডাই ডু’র টিজার। সেখানে নিজের চরিত্রে চমকে দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী।

মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমিতে রহস্য, অ্যাকশন ও রোমাঞ্চের ভিন্নধর্মী মিশ্রণ দেখা যাবে এ ছবিতে। গল্প আবর্তিত হবে বেবি কর্মরকরকে ঘিরে। লাল রঙের একটি ছাতা নিয়ে সে শহরজুড়ে ঘুরে বেড়ায়। তার মুখে কোনো কথা নেই। কিন্তু সেই রহস্যজনক ছাতার ভেতরে লুকিয়ে থাকে বন্দুক। যেটা দিয়ে একের পর এক খুন করে চলে বেবি। এই বিধ্বংসী পথে আসার আগে তার ছিল দুঃখজনক অতীত। সেটারও কিছুটা আভাস দেওয়া হয়েছে টিজারে।

ছবিতে হুমা ছাড়াও অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পাণ্ডে, সীমা পাহওয়া, রচিত সিং ও মারুধর শেখাওয়াত। এটি প্রযোজনা করেছেন হুমার ভাই, অভিনেতা সাকিব সেলিম। তিনি বলেন, ‘টিজারের মাধ্যমে আমরা অবশেষে দর্শকদের জন্য বেবির জগতের দরজা খুলে দিচ্ছি। বেবি কারমারকারের রহস্যের আড়ালে রয়েছে একঝাঁক অবিস্মরণীয় চরিত্র, যাদের প্রত্যেকেই গল্পে নতুন মাত্রা যোগ করেছে। দর্শকরা ধীরে ধীরে সূত্রগুলো মিলিয়ে এই অনিশ্চিত ও রোমাঞ্চকর জগতে প্রবেশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

নচিকেত সামন্ত নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ জুলাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ