ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী

‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৮:২৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৮:২৮:৩৯ অপরাহ্ন
‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা হুমা কুরেশি। ছবি: সংগৃহীত
ভাড়াটে খুনি বা হিটম্যান—সচরাচর পুরুষ অভিনেতারাই এ চরিত্র করেন। ভিন্ন উদাহরণ তৈরি করলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলা হচ্ছে, তিনিই ভারতের চলচ্চিত্রে প্রথম ‘হিটওম্যান’। আজ প্রকাশিত হয়েছে তার সেই আকাঙ্ক্ষিত ছবি ‘বেবি ডু ডাই ডু’র টিজার। সেখানে নিজের চরিত্রে চমকে দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী।

মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমিতে রহস্য, অ্যাকশন ও রোমাঞ্চের ভিন্নধর্মী মিশ্রণ দেখা যাবে এ ছবিতে। গল্প আবর্তিত হবে বেবি কর্মরকরকে ঘিরে। লাল রঙের একটি ছাতা নিয়ে সে শহরজুড়ে ঘুরে বেড়ায়। তার মুখে কোনো কথা নেই। কিন্তু সেই রহস্যজনক ছাতার ভেতরে লুকিয়ে থাকে বন্দুক। যেটা দিয়ে একের পর এক খুন করে চলে বেবি। এই বিধ্বংসী পথে আসার আগে তার ছিল দুঃখজনক অতীত। সেটারও কিছুটা আভাস দেওয়া হয়েছে টিজারে।

ছবিতে হুমা ছাড়াও অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পাণ্ডে, সীমা পাহওয়া, রচিত সিং ও মারুধর শেখাওয়াত। এটি প্রযোজনা করেছেন হুমার ভাই, অভিনেতা সাকিব সেলিম। তিনি বলেন, ‘টিজারের মাধ্যমে আমরা অবশেষে দর্শকদের জন্য বেবির জগতের দরজা খুলে দিচ্ছি। বেবি কারমারকারের রহস্যের আড়ালে রয়েছে একঝাঁক অবিস্মরণীয় চরিত্র, যাদের প্রত্যেকেই গল্পে নতুন মাত্রা যোগ করেছে। দর্শকরা ধীরে ধীরে সূত্রগুলো মিলিয়ে এই অনিশ্চিত ও রোমাঞ্চকর জগতে প্রবেশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

নচিকেত সামন্ত নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩ জুলাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা