ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৮:১৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৮:১৪:২২ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় র‌্যাব-৫ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, ১০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, সোমবার (৮ জুন) বিকেল পৌনে ৬টার দিকে দুর্গাপুর থানার দাওকান্দি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলাউদ্দিন সরদার (৪৫) ও মোঃ রতন আলীকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কার্টনে রাখা ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

একই দিনে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব-৫। এ সময় মোটরসাইকেল আরোহী মোঃ মোহন ইসলামকে (২০) কে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে মোহন ইসলাম ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার মোটরসাইকেলের ট্যাংকির নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র ও উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দকৃত অ্যালকোহল ও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা