ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৮:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৮:০৪:২৮ অপরাহ্ন
অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক ছবি: সংগৃহীত
দেশের শিল্প ক্ষেত্রে ফের একবার ঘটে গেল এক মারাত্মক বিপর্যয়। অন্ধ্রপ্রদেশের পাবলিক সেক্টর আন্ডারটেকিং ‘রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড’ (RINL) পরিচালিত বিখ্যাত বিশাখাপত্তনম বা ভাইজাগ স্টিল প্ল্যান্টে সোমবার বিকেলে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার ভেতরে থাকা প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টগবগে ফুটন্ত তরল লোহা বা ইস্পাত বোঝাই এক বিশাল বালতি বা ল্যাডল ধসে পড়ে জীবন্ত ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৮ জন শ্রমিকের।

এই ঘটনায় আরও বহু শ্রমিক কারখানার ভেতরে আটকে পড়েন এবং অন্তত ৬ জন শ্রমিকের শরীরে ১০০ শতাংশ পুড়ে গিয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁরা।

কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ঠিক ৪টে ৪০ মিনিট নাগাদ প্ল্যান্টের স্টিল মেল্টিং শপ (SMS-1 ও SMS-2) এবং কন্টিনিউয়াস কাস্টিং ডিপার্টমেন্ট (CCD)-এর ভেতরে যখন পুরোদমে উৎপাদন প্রক্রিয়া চলছিল, তখনই এই ভয়ঙ্কর ট্র্যাজেডিটি ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং শ্রমিক ইউনিয়ন নেতাদের একাংশ জানিয়েছেন, ‘NTC-3 হিট এফ’ অপারেশন চলাকালীন একটি ক্রেনের সাহায্যে কয়েকশো টন ওজনের ফুটন্ত তরল লোহা বোঝাই বিশাল ল্যাডল বা কন্টেইনার ওপরের দিকে তোলা হচ্ছিল। ঠিক তখনই আচমকা ল্যাডলটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি বিকট শব্দে ফেটে গিয়ে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে কন্টেইনারের ভেতরে থাকা ১৬০০ ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত তরল ইস্পাত আগ্নেয়গিরির লাভার মতো চারপাশের মেঝেতে এবং কর্মরত শ্রমিকদের ওপর ছিটকে পড়ে।

গলিত লোহার তীব্র উত্তাপ ও আগুনের হলকায় গোটা এলাকা নরককুণ্ডে পরিণত হয়। আশেপাশে থাকা শ্রমিকরা পালানোর বিন্দুমাত্র সুযোগ পাননি। ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা পুরো ফ্লোর গ্রাস করায় অনেকেই ভেতরে আটকা পড়েন। কারখানার সিকিউরিটি ও দমকলের এক ডজনেরও বেশি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় রাত পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে।

ট্রেড ইউনিয়ন নেতাদের দাবি, দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ৮ থেকে ৯ জনের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের তরফে এখনও চূড়ান্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা মৃতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪ জনের মৃতদেহ ইতিমধ্যেই প্ল্যান্টের জেনারেল হাসপাতালে এবং বাকিদের ময়নাতদন্তের জন্য কিং জর্জ হাসপাতালে (KGH) পাঠানো হয়েছে।

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আর মল্লিকার্জুন রাও, পি শ্রীনিবাস রাও, এ আপ্পা রাও, বি সত্যানন্দ, সুরি বাবু এবং পাইদিরাজু নামের ৬ জন শ্রমিক। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় বিশাখাপত্তনমের সেভেন হিলস এবং কিমস (KIMS)-এর মতো বড় কর্পোরেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিক সংগঠন ‘সিটু’ (CITU)-র তরফে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলে মৃতদের পরিবারপিছু ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।  

ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, “বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু খবর পাওয়া মাত্রই জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে সরাসরি দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আহতদের চিকিৎসায় যাতে বিন্দুমাত্র খামতি না থাকে, তা সুনিশ্চিত করতে হবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বনগালাপুড়ি অনিতা নিজের সফর কাটছাঁট করে সোজা দুর্ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস প্রধান ওয়াই এস জগন মোহন রেড্ডিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে কারখানার সেফটি অডিট ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন।

উল্লেখ্য, এই দুর্ঘটনা ভাইজাগবাসীকে এক যুগ আগের এক কালো স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছে। ২০১২ সালের জুন মাসে এই স্টিল প্ল্যান্টেরই অক্সিজেন প্ল্যান্টে ট্রায়াল রানের সময় এক বিধ্বংসী বিস্ফোরণে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা