ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিংড়ায় আকষ্মিক বন্যায় লোকশানে ভুট্টা চাষি

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৭:১৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৭:১৮:৫০ অপরাহ্ন
সিংড়ায় আকষ্মিক বন্যায় লোকশানে ভুট্টা চাষি সিংড়ায় আকষ্মিক বন্যায় লোকশানে ভুট্টা চাষি
নাটোরের সিংড়ার চলনবিলে আকষ্মিক বন্যায় ডুবে গেছে জমি। ডুবে যাওয়া  জমি থেকে ভুট্রা ভাঙা ও রোদে শুকিয়ে সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছে কৃষক।  এমতাবস্থায় পানিতে ভুট্রা ভাঙতে শ্রমিক খরচ দিতে হচ্ছে দ্বিগুনেরও বেশি। দৈনিক ১ হাজার টাকা থেকে ১৫শ টাকা মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। 

কৃষকরা বলছেন প্রতি বিঘায় তাদের উৎপাদন খরচ হয়েছে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। ভুট্রা বিক্রি করে যা আয় আসছে তাতে লোকশান গুনতে হচ্ছে প্রতি বিঘায় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। 

সরেজমিনে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামের দক্ষিণ মাঠে গিয়ে ভুট্টা চাষীদের এমন দুর্দশার চিত্র দেখা যায়। 

এসময় কথা হয় ভুক্তভোগী কৃষকদের সাথে। তারা জানান, শুকনো জমিতে পাকা ভুট্রা ভাঙার সময়ে হঠাৎ করেই উজান থেকে নেমে আসা আত্রাই নদীর পানি চলনবিলে ঢুকে পড়ে এবং ২ থেকে ৩ দিনের ব্যবধানে আকষ্মিক বন্যার সৃস্টি হয়। ডুবে যায় পাকা ভুট্টার জমি। এখন এক বুক পানিতে নৌকা দিয়ে ভাঙতে হচ্ছে ভুট্রা। 

কৃষক আব্দুল মমিন জানান, আমার ১০ বিঘা জমির মধ্যে ৮ বিঘা জমির ভুট্টা পানিতে ডুবে গেছে। শ্রমিক খরচ দিতে হচ্ছে দ্বিগুন। ডুবে যাওয়া ভুট্রার ফলন তো কম হচ্ছেই  কালার নস্ট হওয়ায় দামও পাচ্ছি কম। 

কৃষক শাহিন জানান, আমার ৪ বিঘা জমির ভুট্রা ভেঙে পাশের বেড়াবাড়ি ও পাড়িল গ্রামের রাস্তায় এনেছি। এখানেই শুকানোর কাজ করছি। 

তিনি আরো জানান, ১০ হাজার টাকা লিজসহ সেচ, সার ও শ্রমিক মিলে প্রতি বিঘা ভুট্টা চাষে আমার খরচ হয়েছে ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা। ফলন পাচ্ছি ১২ থেকে ১৫ মণ। প্রতি মণ ভুট্রার বর্তমান বাজার ৯শ থেকে ১ হাজার টাকা। সব মিলে উৎপাদন খরচ তো  উঠছেই না লোকশান গুনতে হচ্ছে প্রতি  বিঘায় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।  

কৃষক তমেজ উদ্দিন জানান, আমাদের এই বিলের বেড়াবাড়ি, কাউয়াটিকরি ও পাড়িল গ্রামের মাঠে দুই ধাপে আকষ্মিক বন্যায় বোরো ধানের সময় একবার লোকশান হয়েছে। ভুট্রা ভাঙার সময় আরেকবার লোকশানে পড়লাম। দুই আবাদেই আমরা এবছর চরম ক্ষতিগ্রস্থ হয়েছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ১১০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় শতভাগ জমির ভুট্রা ঘরে তুলেছে কৃষক। ফলনও হয়েছে ভালো। তবে সম্প্রতি  আকষ্মিক বন্যায় বিলের নিচু এলাকায় কিছু কৃষকের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে থেকে কৃষিপ্রণোদনা, পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ