ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

কালীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে মালামাল রাখার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৭:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৭:০৩:২৩ অপরাহ্ন
কালীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে মালামাল রাখার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে কালীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে মালামাল রাখার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে বিপুল পরিমাণে ইট ও খোয়া মজুদ এবং এক্সকাভেটর ও রুলার চালিয়ে ফলবান বাগানের জমি নষ্টের অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। মালিকের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মালামাল রাখা হয়েছে এবং প্রশাসন এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মালিক।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা গ্রামের মো. জালাল উদ্দীনের প্রায় ১০ বিঘা জমির উপর অনুমতি ব্যতিত ইট, খোয়া রাখেন একটি ঠিকাদার প্রতিষ্ঠান৷ বাগানে ভারি যান এক্সকাভেটর ও রুলার মেশিন প্রবেশ করানোয় জমি ও গাছের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী মালিক জালাল উদ্দীন।

আনুমানিক প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে ভুক্তভোগী মো. জালাল উদ্দীন বলেন, আমার ফলবান আমের বাগানে পূর্বানুমতি ছাড়ায় বিপুল পরিমাণে ইট ও খোয়া মজুদ রাখা হয়েছে। পাশাপাশি ভারি যান এক্সকাভেটর ও রুলার চালানো হয়েছে। বিগত ৪ মাস ধরে এহেন কর্মকান্ড করছেন ঠিকাদার কোম্পানি। এতে আমার প্রায় ৩ থেকে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে বারংবার নিষেধ করা হলেও তোয়াক্কা করেননি প্রতিষ্ঠানটি। 

প্রশাসন কর্ণপাত করছেন না দাবি কটে তিনি আরো বলেন, প্রশাসনকে বারংবার এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হলেও তেমন কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। প্রশাসন কর্ণপাত করছে না।

তবে এ বিষয়ে ভিন্নকথা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত আজিম হোসেন। এ বিষয়ে তিনি বলেন, অনুমতি ছাড়া কি কারো বাগানে মালামাল রাখা যায়? অনুমতি নেওয়া হয়েছে।

অন্যদিকে স্বীকার করেছেন ক্ষয়ক্ষতির কথা। অতিদ্রুত বাগান থেকে মালামাল সরিয়ে নেওয়া হবে বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন। 

তবে মালিক পক্ষের দাবি করা ক্ষয়িপূরণ দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি আরো বলেন, এটা তো সরকারি কাজ। তাই এতে কোনো ক্ষতি পূরণ আমরা দিতে পারব না৷ তবে বাগানে মাটি সমান করে দিতে আমরা প্রস্তুত।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি।

ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন এ বিষয়ে বলেন, বিষয়টি দুঃখজনক তবে আমার কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির