ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ক্ষতি -পরিবেশ অধিদপ্তরে অভিযোগ

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৫৮:৫৯ অপরাহ্ন
রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ক্ষতি -পরিবেশ অধিদপ্তরে অভিযোগ রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ক্ষতি -পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একটি ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে ব্যাপক পরিবেশ বিপর্যয় ও ফসলের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। উপজেলার শিমুল বাড়ী এলাকার লিয়াকত হোসেনের মালিকানাধীন লিপা ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে প্রায় ৫ একর জমির আমবাগান এবং ১০ একর জমির খাদ্যশস্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

জানা গেছে, বাংলাগড় ইক্ষু সেন্টারের পাশে নিয়মবহির্ভূতভাবে স্থাপিত একটি ইটভাটার বিরুদ্ধে ২১ মে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কৃষক সেকেন্দার আলী মাস্টারের অভিযোগে জানাযায়, ১মে ওই ইটভাটার বিষাক্ত গ্যাসে তাঁর নিজস্ব ১ একর ৬৯ শতক জমির আমবাগানসহ করলা, লাউ ও ভুট্টা ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাঁর বাগানে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়। এজন্য আমি ইউএনও ও কৃষি অফিস বরাবর অভিযোগ দাখিল করি। কৃষি অফিস বিষয়টি গুরুত্তসহকারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করলেও উপজেলা নির্বাহি কর্মকর্তা অজ্ঞাত কারণে বিষয়টি আমলে নেয়নি। পরবতীর্তে পরিবেশ অধিদপ্তরে শুনানি চলছে। এখন আমি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি, কিটনাশকের দোকানে ও ব্যাংকে ঋন পরিশোধ করতে পারছিনা।

এ প্রসঙ্গে ভাটা মালিক লিয়াকত আলী বলেন,অনাখাঙ্খিত একটি ঘটনা, আমার ভাটার বিষাক্ত গ্যাসে ১৮ জনের ক্ষতি হয়েছে। কিন্তু সেকেন্দার আলী ক্ষতির চেয়ে বেশি টাকা দাবী করায় বিষয়টি সমাধান হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অভিযোগের প্রেক্ষিতে আমার দপ্তরে ৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করি। ঘটনার সত্যতা পাওয়া গেছে প্রতিবেদনে তা উল্লেখ্য রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা খাজিদা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেনি এবং অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তামিম হাসানের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন,অভিযোগটি আমি পেয়েছি, গতকাল সরেজমিনে তদন্ত করা হয়েছে, বুধবার শুনানি অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক