ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

পুরুষ মানুষের থেকে উপহার পেতে অস্বস্তি হয় অনুষ্কার!

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৫০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৫০:০৮ অপরাহ্ন
পুরুষ মানুষের থেকে উপহার পেতে অস্বস্তি হয় অনুষ্কার! ছবি: সংগৃহীত
অনেকগুলো বছর কেটে গিয়েছে। এখন সে ভাবে পর্দায় দেখা যায় না অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। স্বামী তথা ক্রিকেটতারকা বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে জমিয়ে সংসার তাঁর। ২০১৭ সালের শেষের দিকে তাঁদের বিয়ে হয়। তার পর থেকেই অভিনেত্রীর জীবনে আসে আমূল পরিবর্তন। তবে এক সময়ে কোনও পুরুষ তাঁকে উপহার দিলেই নাকি বেজায় অস্বস্তিতে পড়তেন তিনি। এখনও তেমনই হয়?

এখন বছরের অর্ধেকের বেশি সময় লন্ডনেই থাকেন তারকাদম্পতি। সন্তান আসার পরে নিজেকে বড়পর্দা থেকে সরিয়ে নিয়েছেন অনুষ্কা। তবে যখন তিনি পর্দায় কাজ করেছেন, বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন। অনুষ্কার অভিনেত্রী সত্তা যেমন রয়েছে, তেমনই তিনি প্রতিবাদী। রাস্তায় কেউ নোংরা ফেললে চিৎকার করেন, অন্যায় দেখলে প্রতিবাদ করেন। অনুষ্কা এমন অনেক বিষয়ে বিরক্ত হন। তাঁর মধ্যে অন্যতম, কোনও পুরুষ যদি তাঁকে উপহার দেয়, তা হলে অস্বস্তিতে পড়ে যান।

উপহার পেতে কার না ভাল লাগে! কিন্তু, অনুষ্কা জানান, তাঁর উপহার পেতে বিরক্ত লাগে। বিশেষত কোনও পুরুষের থেকে। এমনকি এই উপহার দেওয়া-নেওয়ার প্রচলনের বিপক্ষে তিনি। এই প্রসঙ্গে অনুষ্কা বলেন, ‘‘একবার এক পুরুষ বন্ধু আমাকে মস্ত উপহার পাঠান। প্রথমে বিরক্ত হই। আসলে আমি এগুলো পছন্দ করি না। আমাকে কেন কেউ উপহার দেবে? এই বিষয়ে আমার অবস্থান খুব স্পষ্ট। কোনও পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে, হয় আমি পুরো টাকা দেব, নয়তো দু’ভাগ হবে। আমি সেই উপহারটি পেয়ে প্রথমে দামটা যাচাই করি, তার পর তার থেকে বেশি দামের উপহার তাঁকে পাঠিয়ে দিই।’’ অনুষ্কা এ-ও জানান, তিনি এই বিষয়ে একমাত্র নিজের স্বামীকে অনুমতি দিতে পারেন।

এই মুহূর্তে অনুষ্কার আধ্যাত্মিক জীবন নিয়ে আলোচনা সর্বত্র। স্বামীর সঙ্গে প্রায়ই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দের কাছে যান তিনি। কখনও গুরুর সেবা করছেন, কখনও আবার রাধানাম জপ করতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার জীবনে শান্তির খোঁজে গুরুর স্মরণে আবেগতাড়িত হতে দেখা গিয়েছে অনুষ্কাকে। গত বছর ডিসেম্বরে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। সেখানে তারকাদম্পতি বলেছিলেন, “আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। আপনার কাছে নিজেদের সমর্পণ করছি।’’ তাতেই প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, সেই মস্ত ছাতার তলায় আমরা রয়েছি। সকলকে রাধানাম জপে যেতে হবে।’’ সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন অনুষ্কা।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কার ছবি ‘জিরো’। তার পরে আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। তবে কি চিরকালের মতো অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী? সেই উত্তর অবশ্য অধরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার