ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যু দিবস পালন

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৩৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:৩৬:০১ অপরাহ্ন
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যু দিবস পালন নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যু দিবস পালন
নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কর্মসূচির শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন। সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি নকুল পাহান, আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক শুভ্রা এক্কা, আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক প্রসেনজিত বারোয়ার, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর উপজেলার যুগ্ম আহবায়ক স্বপন মাহাতো প্রমুখ। এছাড়া ফারাজ মনি, রেন্টু সরেন,
জিষু সরেন, সন্তেষ লাকড়া, মানিক এক্কা, শান্তনা টুডুসহ বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, উলুগুলানের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার উনিশশো শতকের দিকে ব্রিটিশ শাসনে আদিবাসী সহ সকল নির্যাতনের বিরোধিতা ঘোষণা করেন এবং ব্রিটিশ সরকার ঐ সময় বিরসা মুন্ডার উপর ব্যাপক নির্যাতন চালায়। ফলে এক সময় নির্যাতনের কারণে মৃত্যু হয়।

বক্তারা আরো বলেন, বর্তমানে আদিবাসীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সুতরাং জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দসহ এক ছাতায় এসে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার