ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

গোদাগাড়ীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২৯:০৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন গোদাগাড়ীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। একইসঙ্গে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে তিনদিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা।

মঙ্গলবার (৯ জুন) আধুনিক ও পুষ্টিনির্ভর কৃষিব্যবস্থা প্রসারের লক্ষ্য নিয়ে এসব আয়োজনের সূচনা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সম্মেলন ও মেলার আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং ডিএই রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ।

বক্তারা বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ের কৃষকদের আধুনিক, জলবায়ু-সহিষ্ণু ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে এই ফিল্ড স্কুলগুলো একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এর আগে অনুষ্ঠানের শুরুতে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ স্বাগত বক্তব্যে উপজেলার সামগ্রিক কৃষি চিত্র ও বর্তমান সম্ভাবনাগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ইসরাত জাহান। স্থানীয় কৃষকদের উৎসাহিত করে তিনি বলেন, “এই প্রকল্পের সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে আপনারা কেবল নিজেদের ভাগ্য উন্নয়নই করবেন না, বরং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।”

সম্মেলনের মূল অনুষ্ঠানের পাশাপাশি উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা- ২০২৬ শুভ উদ্বোধন করা হয়। আধুনিক কৃষিব্যবস্থার নানা কলাকৌশল ও যন্ত্রপাতির প্রদর্শনী সমৃদ্ধ এই মেলাটি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, উক্ত কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, মাঠকর্মী, কৃষি উদ্যোক্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সফল ও আদর্শ কৃষক অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ সেশনও পরিচালনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার