ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন এবার ফুটবল ছাড়িয়ে বিনোদন জগতে রোনালদো

পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:২২:০৯ অপরাহ্ন
পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ ছবি: সংগৃহীত
নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আবার উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। প্রতিবাদীদের অভিযোগ, রক্ষীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাতে গত কয়েক দিন প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। আহত প্রায় ২০০ জন। যদিও প্রশাসনের দাবি, ১১ জনের প্রাণ গিয়েছে। পাল্টা গোলাগুলি ছুড়েছেন প্রতিবাদীরাও। পাক অধিকৃত কাশ্মীরে আর্থিক দুরবস্থা, প্রশাসনিক আগ্রাসন নিয়ে প্রতিবাদে সরব হয় সেখানকার নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। ওই সংগঠনকে প্রশাসন নিষিদ্ধ ঘোষণার পরেই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে।

বিক্ষোভের সূত্রপাত রাওয়ালকোটে। সেখানে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এক ব্যবসায়ী। রক্ষীদের গুলিতে নিহত হন তিনি। তার পরেই গত শুক্রবার জেএএসি-কে নিষিদ্ধ করে পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসন। দাবি করে, ওই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই পদক্ষেপ জরুরি। পুলিশ জানায়, তার পরেও রবিবার একটি হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কয়েক জন প্রতিবাদী। ওই মর্গে রাখা ছিল পুলিশের গুলিতে নিহত আর এক প্রতিবাদীর দেহ।

ওই অঞ্চলের পুঞ্চ সেক্টরের কমিশনার সর্দার ওয়াহিদ খান জানান, হাসপাতালের সামনে বিক্ষোভ দমন করতে গুলি চালানো হয়। তাতে প্রাণ যায় ছয় প্রতিবাদীর। পুলিশের দাবি, পাল্টা স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ও বোমা ছোড়েন প্রতিবাদীরাও। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রশাসনের দাবি, গত কয়েক দিনের বিক্ষোভে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ৭০ জন আহত হয়েছেন। যদিও জেএএসি সংগঠন এবং প্রতিবাদীদের দাবি, পুলিশের গুলিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-র বেশি।

পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে পুলিশ এবং রক্ষী মোতায়েন বৃদ্ধি করেছে প্রশাসন। তল্লাশি অভিযান চলছে। কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। গত কয়েক মাস ধরেই পাক অধিকৃত কাশ্মীরে অসন্তোষ বাড়ছে বাসিন্দাদের। মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল তাঁরা। প্রশাসনের বিরুদ্ধেও আঙুল তুলেছে। মানবাধিকার সংগঠনগুলি বার বার উভয়পক্ষকে আলোচনায় বসে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে। তার মধ্যে গত শুক্রবার থেকে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬