ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০৬:১৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০৬:১৩:০৭ অপরাহ্ন
পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু
পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজন এবং সোমবার বিকালে একই হাসপাতালে অন্যজনের মৃত্যু হয় বলে জানান পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ (৩৫), পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির (২৮) এবং একই এলাকার প্রয়াত ইউসুফের ছেলে সাপু (৪৫)। সবাই পেশায় দিনমজুর ও ঘটনার সময় আগুন নেভাতে এবং উৎসুক জনতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী থেকে ১৫ বছরের এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে কিশোরীর লাশ দাফন করা হয়।

দাফন সম্পন্ন হওয়ার পরপরই এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এক পর্যায়ে উত্তেজিত জনতা আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। আগুন দেওয়ার কিছুক্ষণের মধ্যে বাড়ির ভেতরে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন দগ্ধ হন।

স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হয়নি তিনজনের।

অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি তরিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সময় লোকলজ্জা ও গ্রেপ্তারের ভয়ে আসামিপক্ষের কোনও সদস্য বা আত্মীয়স্বজন বাড়িতে ছিলেন না। ফলে অগ্নিকান্ড ও বিস্ফোরণে যারা দগ্ধ হয়েছেন, তারা মূলত প্রতিবেশী কিংবা আগুন নেভাতে আসা জনতা।

পুলিশ জানায়, কিশোরীর লাশ উদ্ধারের আগের দিন রাতে ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদী পাড়ে একটি প্রাইভেটকারে চার যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরদিন সকালে নদী থেকে ওই কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান ওসি তরিকুল ইসলাম।

তিনি বলেন, অগ্নিকান্ডে তিন প্রতিবেশীর মৃত্যুর জেরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার