ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য লালপুরে বৃক্ষরোপন অভিযান ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত স্বামী-স্ত্রীর ঝগড়ায় হত্যার রহস্য ফাঁস

যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:৩৪:১৯ অপরাহ্ন
যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি তমালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করার পর নিজের বুকে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। আজ সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছামিনা আক্তার (২০) তরফ নওয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। অন্যদিকে, গুরুতর আহত স্বামী সুজন হোসেন (২৬) বর্তমানে পুলিশ পাহারায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সুজন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে সুজন ও ছামিনার বিয়ে হয়। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা শেখহাটি তমালতলা এলাকায় ছামিনার এক প্রবাসী মামার বাড়িতে বসবাস করছিলেন। সুজন পূর্বে প্রবাসে ছিলেন এবং আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রের দাবি, সুজন মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্যে কলহ চলছিল। আজ সোমবার ভোরে কথাকাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে ছামিনাকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে একই ছুরি দিয়ে তিনি নিজের শরীরেও একাধিক আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।

ভোরে তাদের ঘর থেকে চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, ছামিনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আহত সুজনের শরীরেও একাধিক মারাত্মক জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।"

এদিকে ঘটনার পর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুজনের ওপর হামলার চেষ্টা চালায় নিহতের ক্ষুব্ধ স্বজনরা। এ সময় হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত সুজন বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য সুজনের বাবা-মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী