ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু

মার্কিন সাবমেরিন ৩০টি মিসাইল ছুড়েছে ইরানের দুই পরমাণুকেন্দ্রে!

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০২:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০২:৩০:৫৫ অপরাহ্ন
মার্কিন সাবমেরিন ৩০টি মিসাইল ছুড়েছে ইরানের দুই পরমাণুকেন্দ্রে! ছবি: সংগৃহীত
শুধু আকাশপথে নয়, জলপথেও ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। জলের ভিতরে সাবমেরিন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। মার্কিন সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সরকারি কর্তাদের উদ্ধৃতও করা হচ্ছে। দাবি, ইরানের তিনটি পরমাণুকেন্দ্রের অন্তত দু’টিতে সমুদ্র থেকে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছে আমেরিকার নৌবাহিনী। এ ছাড়া ফরডোর মতো পরমাণুকেন্দ্রে বি২ বম্বারের সাহায্যে ফেলা হয়েছে বাঙ্কার বাস্টার বোমা।

মার্কিন সরকারি আধিকারিককে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌স জানিয়েছে, ছ’টি বি২ বম্বার থেকে অন্তত এক ডজন বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে ফরডো পরমাণুকেন্দ্রে। মোট ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার পড়েছে ফরডোয়। এ ছাড়া, মার্কিন নৌসেনার ডুবোজাহাজ থেকে নাতান্‌জ এবং ইসফাহান পরমাণুকেন্দ্র লক্ষ্য করে ছোড়া হয়েছে ৩০টি ক্রুজ মিসাইল। নাতান্‌জে আকাশ থেকেও বোমা পড়েছে বলে দাবি। বলা হচ্ছে, নাতান্‌জের পরমাণুঘাঁটিতে বি২ বম্বার ব্যবহার করে মোট দু’টি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।

গত শুক্রবার থেকে ইজরায়েল হামলা চালাচ্ছে ইরানে। পশ্চিম এশিয়ার সেই সংঘাতের দশম দিনে ময়দানে নেমেছে আমেরিকা। সরাসরি হামলা চালানো হয়েছে ইরানের তিন পরমাণুকেন্দ্র লক্ষ্য করে। ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণুকেন্দ্র রয়েছে ফরডোয়। সেটি তেহরান থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, একটি পাহাড়ের নীচে অবস্থিত। এই কেন্দ্র মাটি থেকে অন্তত ৩০০ ফুট গভীরে। এই কেন্দ্রে হামলা চালানো সহজ নয়। এক মাত্র আমেরিকার কাছেই এর উপযোগী অস্ত্র রয়েছে। কী অস্ত্র ইরানে প্রয়োগ করা হয়েছে, ট্রাম্প তা জানাননি। তবে আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, ফরডোয় বি২ বম্বার থেকে অন্তত এক ডজন বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে।

ট্রাম্প লিখেছেন, ‘‘ফরডো নিশ্চিহ্ন’’। কিন্তু কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা স্পষ্ট করেনি। তারা আমেরিকার এই হামলার নিন্দা করেছে এবং রাষ্ট্রপুঞ্জের কঠোর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছে। ইরান এ-ও জানিয়েছে, আমেরিকার হামলার পর পরমাণুকেন্দ্র সংলগ্ন অঞ্চলে কোনও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি। ফলে জনগণ আপাতত সুরক্ষিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক