ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য লালপুরে বৃক্ষরোপন অভিযান ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:১৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:১৫:৪২ অপরাহ্ন
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ
ছয় দফা দাবি আদায়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সোমবার দ্বিতীয় দিনে গড়িয়েছে। দাবি পূরণের বিষয়ে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সমন্বয়করা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে হাসপাতাল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতির মতো কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ইন্টার্ন ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ডিউটি আওয়ারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, আবাসন ও লজিস্টিক সুবিধার উন্নয়ন, চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন এবং বকেয়া ভাতা দ্রুত পরিশোধ ও নিয়মিতকরণ।

তাদের অভিযোগ, বর্তমান ভাতা দিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন। পাশাপাশি টানা ২৪ থেকে ৩৬ ঘণ্টা ডিউটি করতে হওয়ায় শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। এছাড়া হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থারও দাবি জানিয়েছেন তারা।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের সেবা বন্ধ থাকায় রোগীরা ভোগান্তিতে পড়েছেন। তবে জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে সীমিত আকারে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, "ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে সিনিয়র ও মিড-লেভেল চিকিৎসকদের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ছয় দফা দাবি লিখিতভাবে হাসপাতাল পরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। দ্রুত সমাধান না এলে কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী