সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সদর কোম্পানি।
সোমবার (৮ জুন) সকাল সোয়া ৭টায় দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আশরাফুল ইসলাম (৪০), সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত গফুর শেখের ছেলে।
র্যাব-১২ জানায়, অধিনায়কের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তদন্ত শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক