ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৫৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৫৪:১০ অপরাহ্ন
পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম শুকনা গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মামলার দুই পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) পীরগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বথপালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম অবৈধ শুকনা গাঁজাসহ মোঃ জামিরুল ইসলাম (৩৫) ও মোঃ লুৎফর রহমান (৩২)-কে গ্রেফতার করে। জামিরুল বথপালিগাঁও এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে এবং লুৎফর রহমান সাটিয়া (চেয়ারম্যানপাড়া) এলাকার আইনুল হকের ছেলে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা নং-১০, তারিখ ০৮-০৬-২০২৬ রুজু করা হয়েছে।

এর আগে, পীরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে ৩ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ। শফিকুল রাণীশংকৈল উপজেলার রাজোর এলাকার বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা নং-০৯, তারিখ ০৭-০৬-২০২৬ রুজু করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মোঃ বকুল হোসেনের বিরুদ্ধে জিআর নং-২৭৭/১৪ ও জিআর নং-১৪৪/১৭ মামলায় দুই বছরের কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ডের পরোয়ানা ছিল। এছাড়া লৌহজং থানার মামলা নং-১২(১১)/১২-এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদ হোসেনকেও আটক করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক