ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমাগারে আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি রাজশাহীর কষক-ব্যবসায়ীদের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ে রাসিকের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহানগরীজুড়ে মাদক কারবারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল কানাডা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০২:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০২:২৭:২২ অপরাহ্ন
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল কানাডা ছবি: সংগৃহীত
২০২৬ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।

বাহামাসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় বাহামাসের ইনিংস। দুজনই শিকার করেন ৩টি করে উইকেট। জবাবে দিলপ্রীত বাজওয়ারের ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংসে মাত্র ৫.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কানাডা।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কানাডা। তাদের বাকি রয়েছে আর মাত্র একটি ম্যাচ।

বাছাইপর্বের প্রথম ম্যাচে বারমুডাকে ১১০ রানে উড়িয়ে দেয় কানাডা। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে ও বাহামাসকে আগেই ১০ উইকেটে হারায় কানাডা। সব মিলিয়ে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে তারা।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আয়োজক দুটি দল ছাড়াও ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০