ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু লিভারের অসুখের উপসর্গ কিন্তু খুব সাধারণ, কোন লক্ষণ থাকলে সতর্কতা জরুরি? ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান গুরুতর চোটে থমকে গিয়েছিল জীবন! দেড় বছর প্রত্যাবর্তন রকুল প্রীতের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩৪:০৪ অপরাহ্ন
পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি,  কোন পথে সমাধান ফাইল ফটো
সুঠাম দৈহিক গড়ন পেতে অনেকেই জিমে যান। ওজন নিয়ে শরীরচর্চা করেন। তবে শুধু দেহগত সৌন্দর্য নয়, ৩০-এর পরে পেশিক্ষয়ের সমস্যাও হতে পারে ঠিকমতো খাওয়াদাওয়া না করলে, নিজের যত্ন না নিলে। আর এক বার পেশি ক্ষয়ে যাওয়া মানেই ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে পড়া।

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত অস্থিরোগের চিকিৎসক মনন ভোরা এক সাক্ষাৎকারে বলছেন, ‘‘পেশিক্ষয় শুরু হতে পারে ৩০-এর পর থেকেই। তার প্রভাব পড়ে সামগ্রিক স্বাস্থ্যে। তবে একটি জিনিসের সাহায্যেই এর সমাধান হতে পারে।’’ চিকিৎসক জানাচ্ছেন, পেশি ক্ষয় হতে শুরু করলে বিপাকীয় স্বাস্থ্যে তার প্রভাব পড়ে। এক দিকে পেশি ক্ষয়ে যায়, অন্য দিকে, বিপাকহার কমে গিয়ে শরীরে মেদ জমতে থাকে। সেই কারণেই ৩০-এর পর থেকে ওজন বৃদ্ধি, ভুঁড়ি হওয়ার প্রবণতা লক্ষ করা যায়। চিকিৎসা বিজ্ঞাননের পরিভাষায় পেশির ক্ষয় এবং কার্যশক্তি কমে যাওয়াকেই বলা হয় ‘সারকোপেনিয়া’। শুধু পেশি নয়, হাড়ও ভঙ্গুর হতে শুরু করে, যা বাইরে থেকে টের পাওয়া যায় না। ফলে দেখা যায়, সামান্য চোট বা আঘাতেই হাড় ভেঙে যাচ্ছে।

চিকিৎসকের কথায়, এমন সমস্যার সমাধান হতে পারে একটি অভ্যাসেই। তা হল ওজন নিয়ে ব্যায়াম। ওজন নিয়ে ব্যায়ামে পেশির কসরত বেশি হয়। ফলে পেশি শক্তেপাক্ত হয়, ক্ষয়ে যাওয়ার প্রবণতাও কমে। তবে মনন মনে করাচ্ছেন, ওজনের ব্যবহার সঠিক কায়দায় করা দরকার। পেশি সবল করতে হলে পেশিকে খাটাতে হবে। তাই ঠিকমতো ওজন বাছাই জরুরি।

তবে শুধু ব্যায়াম যথেষ্ট নয়। এর সঙ্গে খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের উপরেও জোর দিচ্ছেন চিকিৎসক। প্রোটিন যুক্ত খাবার খাওয়া এবং ঠিকমতো ঘুম পেশি মজবুত রাখতে এবং শরীরচর্চার সময় আঘাতপ্রাপ্ত পেশির পুনরুজ্জীবনে সাহায্য করে। চিকিৎসক বলছেন, ওজন নিয়ে শরীরচর্চার কোনও সুনির্দিষ্ট বয়স হয় না। যে কোনও বয়সেই তা শুরু করা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ