ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৩১:০৭ অপরাহ্ন
গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই ফাইল ফটো
শীতকালে ঠান্ডা লেগে গলা ব্যথা, গলা খুশখুশ খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু গরমেও! ঠা ঠা রোদে ঘুরে বেড়িয়েও অনেকেই গলা ব্যথায় ভুগছেন। কেউ আবার এ জন্য দুষছেন এসির ঠান্ডাকে। চিকিৎসকেরা বলছেন, অনেক সময় প্রচণ্ড রোদে দাঁড়িয়ে বরফ শীতল পানীয় খেলে ঠান্ডা লেগে যেতে পারে। আবার এসি ঘরে শুলে, মুখ খুলে ঘুমোলে(নাক বন্ধ থাকলে বা নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হলে) বা এসির তাপমাত্রা খুব বেশি কমানো থাকলে গলা ব্যথা, গলা খুশখুশের মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ, মুখ খোলা থাকলে, মুখের আর্দ্রতা কমে যায়।শুষ্ক হয়ে যায় মুখগহ্বর। গলা শুকিয়ে সেখানে অস্বস্তি তৈরি হয়।

তবে প্রাথমিক ভাবে এমন সমস্যার সমাধান হতে পারে ঘরোয়া উপায়ে—

· সকালে উঠে জল নুন দিয়ে ফুটিয়ে বা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (মুখে ব্যবহারের জন্য) দ্রবণ গরম জলে মিশিয়ে গার্গল করুন।

· আদা দিয়ে ফুটিয়ে চা খান। গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, আদা, তুলসী জলে ফুটিয়ে নিয়ে কাড়া বানিয়ে নিন। এর মধ্যে ১ চা-চামচ মধু মিশিয়ে নিন। গরম পানীয়টি দিনে বার ২-৩ খেলেই গলা আরাম পাবে।

আরও পড়ুন:
test
পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, ৩০-এর পর থেকেই এমন হতে পারে, কোন পথে সমাধান
· গলা বেশি খুশখুশ করলে মুখে লবঙ্গ বা শুকনো আদা রাখুন। লবঙ্গ, আদা— দুইয়ের মধ্যেই ভেষজ গুণ রয়েছে, আছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদানও। ফলে এগুলি মুখে রাখলে, ধীরে ধীরে গলার অস্বস্তি কমে।

· গলা-মুখ যত শুকিয়ে যাবে, ততই কষ্ট বাড়বে। বার বার হালকা গরম জল খেতে পারেন। পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হালকা গরম জলে পাতিলেবু মিশিয়েও দিনে এক বার খাওয়া যেতে পারে। তবে অম্বলের ধাত থাকলে এমন পানীয় খালি পেটে না খাওয়াই ভাল।

· গলা ব্যথার সঙ্গে মাথা ভার হয়ে থাকলে গরম ভাপ নিন। ফুটন্ত জলের যে ভাপ বেরোয়, সেটি গলায় টানুন বা মুখ হাঁ করে সেটি নিন। এতেও গলার ব্যথা কমবে। মাথা ভার হয়ে থাকলে নাক দিয়ে গরম ভাপ নিন। ধীরে ধীরে মাথা হালকা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ