ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:১৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:১৫:৪৯ অপরাহ্ন
জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে ছবি: সংগৃহীত
‘পিদ্দী’ ছবি নিয়ে চলছে বিতর্ক। ছবিতে জাহ্নবী কপূর যেন শরীরসর্বস্ব! এমনই অভিযোগ উঠছে। যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী। তবে এক অনুরাগীর সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে। সেখানে স্পষ্ট, পর্দায় নিজের চিত্রায়ণ নিয়ে খুশি নন জাহ্নবী। এক জায়গায় এ-ও উল্লেখ করেছেন, শুটিং চলাকালীন তাঁকে ‘আপত্তিজনক’ ভাবে ক্যামেরাবন্দি করতে নিষেধ করেছিলেন জাহ্নবী। এ বার অভিনেত্রীর সমর্থনে মুখ খুললেন রূপটানশিল্পী।

সাবলীন কৌর মনচন্দা নামের রূপটানশিল্পী জানান, শুটিং হয়ে যাওয়ার পরে কয়েকটি দৃশ্য নিয়ে জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। কিন্তু আপত্তি জানানো সত্ত্বেও সেই দৃশ্যগুলি রাখা হয়েছে ছবিতে। প্রোস্ট-প্রোডাকশনের সময়েও ছবিতে থাকা বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি ছিল জাহ্নবীর। কেন মহিলা চরিত্রকে সব সময়ে যৌনতার মোড়কেই তুলে ধরা হবে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

অনেকেই এই বিতর্কে জাহ্নবীকেই দোষারোপ করছেন। তাঁদের দাবি, কেন শুটিং করার সময়ে আপত্তি জানাননি? এখন কেন সমস্যা হচ্ছে? এই বিষয়ে সাবলীন সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে, পর্দার ও পারে কী হয়েছে, তার সবটা না জেনে জাহ্নবীকে দোষারোপ করা মোটেও ঠিক হচ্ছে না। জাহ্নবীর রূপটানশিল্পী লিখেছেন, “একজন অভিনেত্রীকে দোষারোপ করা খুবই সহজ। কিন্তু আসল ঘটনাটা অন্য।”

উল্লেখ্য, ফাঁস হওয়া কথোপকথনের এক জায়গায় জাহ্নবী বলেছেন, “আমি বলে দিয়েছিলাম, স্তন ও কোমরের শট যেন আলাদা করে নেওয়া না হয়। রাম স্যরও আমাকে সমর্থন করেছিলেন এবং চিত্রগ্রাহককে কড়া ভাবে নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে তিনিও অসন্তুষ্ট হয়েছিলেন।” কিন্তু রাম চরণ কি সত্যিই এতে অসন্তুষ্ট? কারণ ‘গেম চেঞ্জার’ ছবিতে কিয়ারাকেও একই ভাবে ক্যামেরায় তুলে ধরা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই প্রশ্নের উত্তরে শ্রীদেবী-কন্যা বলেন, “রাম চরণ স্যর খুবই ভাল। কিন্তু দক্ষিণের ছবিতে এটাই হয়ে আসছে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড