ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না বাসায় যাওয়ার প্রস্তাবে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডাকলেন নারী ৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর... এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে বলাৎকার শিক্ষকের, অতঃপর... গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৭:২৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৭:২৪:৫৮ অপরাহ্ন
নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম ছবি: সংগৃহীত
নির্মাতা কাজী আসাদ নতুন গল্প বুনতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। ওটিটি জায়ান্ট চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি।

পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ আসছে শিগগিরিই।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির।

তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গল্প ঠিক কী নিয়ে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতেও একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা